রাবিতে এবার আসন বেড়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বৃদ্ধি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে আরো ৩১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৭টি বিভাগের প্রতি বছর ৩ হাজার ৬১৫ জন্য ভর্তি হওয়ার সুযোগ পায়।
“যেসব বিভাগে গবেষণাগার নেই সেইসব বিভাগ বাদ দিয়ে এবার আমরা প্রতিটি বিভাগে ১০ শতাংশ আসন বৃদ্ধি করেছি। সেই অনুযায়ী নতুন করে ৩১০ জন শিক্ষার্থীদের জন্য আসন বৃদ্ধি করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে আটটি ইউনিটে আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে তা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
