বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক হিসাবে নিয়োগের যোগ্যতা যাচাইয়ের জন্য আগামী ২৩ ও ২৪ অগাস্ট নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে, যাতে অংশ নেবেন তিন লাখেরও বেশি প্রার্থী।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
22 Aug 2013, 03:30 PM
Updated :
23 Aug 2022, 06:46 PM
এর মধ্যে স্কুল পর্যায়ে দুই লাখ পাঁচ হাজার ৪৭ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ নয় হাজার ৫৬৪ জন প্রার্থী অংশ নেবেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ অগাস্ট সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের পরীক্ষা হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা হবে পরদিন ২৪ অগাস্ট সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত।
চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম এক ঘণ্টা এমসিকিউ পদ্ধতিতে আবশ্যিক বিষয় এবং পরের তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে এই পরীক্ষা হচ্ছে।
এ পরীক্ষায় উত্তীর্ণরাই বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসাবে নিয়োগের আবেদন করতে পারবেন। এর আগে শিক্ষক নিবন্ধনের আটটি পরীক্ষা হয়।
আগে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের সনদের মেয়াদ পাঁচ বছর থাকলেও এবার থেকে মেয়াদের বিষয়টি তুলে দেয়া হয়েছে। অর্থাৎ, একবার পরীক্ষা উত্তীর্ণ হলে ওই সনদের মেয়াদ থাকবে চাকরির বয়সসীমা পর্যন্ত।
আগে উত্তীর্ণরাও এই সুবিধা পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক হিসাবে নিয়োগের যোগ্যতা যাচাইয়ের জন্য আগামী ২৩ ও ২৪ অগাস্ট নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে, যাতে অংশ নেবেন তিন লাখেরও বেশি প্রার্থী।
নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৩০, ২২ আগস্ট ২০১৩ | আপডেট: ১৮:৪৬, ২৩ আগস্ট ২০২২