সফলতা-ব্যর্থতার মধ্য দিয়েই আরো একটি বছর পার করলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাবি প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Jun 2013, 07:02 PM
Updated :
23 Aug 2022, 11:05 AM
সোমবার ৯৩ বছরে পড়ছে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত কিন্তু তার তুলনায় অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এই শিক্ষাঙ্গন।
১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর থেকে মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চাসহ বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের স্বাধীতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলনে সফল নেতৃত্ব দেয়া জাতীয় জীবনের নানা আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার হিসেবে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো সোমবারও সাড়ম্বরে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস। দিবস পালনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংগ্রামকে প্রতিফলিত করে পরিপূর্ণরূপে সাজানো হয়েছে।
এবছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধির চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
রোববার সন্ধ্যানাগাদ কার্জন হল, কলা ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি স্থানে আলোকসজ্জ্বার ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকাল ৯টায় প্রশাসনিক ভবনসংলগ্ন চত্বরে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার পর র্যা লি অনুষ্ঠিত হবে।
উপাচার্যত অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এসব কর্মসূচি উদ্বোধন করবেন।
দুপুরে এছাড়াও টিএসসিতে এক আলোচনা সভায় ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক অজয় রায়।
এদিকে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ এনে ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান বর্জন করেছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাদা দলের শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: ১৯:০২, ৩০ জুন ২০১৩ | আপডেট: ১১:০৫, ২৩ আগস্ট ২০২২