২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির নতুন প্রক্টর মুজিবুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসাবে পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত কারণে প্রক্টর সোহেল আহমেদ পদত্যাগ করলে সোমবার অধ্যাপক মুজিবকে নিয়োগ দেওয়া হয়।”

সাময়িকভাবে তাকে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

নিয়োগের সত্যতা স্বীকার করে অধ্যাপক মুজিব সবার সহযোগিতা কামনা করেন।