২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেলেন ১৬ শ’ শিক্ষক

সরকারের মেয়াদের শেষ বছরে এসে পদোন্নতি পেয়েছেন প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের এক হাজার ৬৩২ জন শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 09:40 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে এতোজনকে একসঙ্গে পদোন্নতি এটাই প্রথম বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।

এদের মধ্যে প্রভাষক পদে থাকা এক হাজার ৯৮ জনকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক পদের ৩৭৯ জনকে সহযোগী অধ্যাপক এবং ১৫৫ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তরা আগামী ১৫মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।

এর আগে ২০০৭ সালে শিক্ষা ক্যাডারের প্রায় দেড় হাজার কর্মকর্তার একসঙ্গে পদ্দোন্নতি হয়। এরপরে ধারাবাহিকভাবে বেশ কিছু পদোন্নতি হলেও একসঙ্গে এতোজনকে আর পদোন্নতি দেয়া হয়নি।

এর আগে গত ৩১ মার্চ সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট পদের প্রায় দেড় হাজার চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়।