২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির তিন শিক্ষার্থী বহিষ্কার

চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল সভাপতির ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন ইতিহাস বিভাগ প্রথম বর্ষের রুহুল আমিন, প্রাচ্য ভাষা বিভাগ তৃতীয় বর্ষের নকিব উদ্দিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সালাউদ্দিন।  

চবি প্রক্টর অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ জানুয়ারি চবি শৃঙ্খলা কমিটির সভায় এ তিন শিক্ষার্থীকে ছয় মাস করে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়টি অনুমোদন দেয়া হবে বলে জানান তিনি।

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চবি ক্যাম্পাসের দুই নম্বর গেইট এলাকায় চবি ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম তৌহিদের ওপর হামলা চালায় অপর পক্ষের সদস্যরা।