২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থী কমেছে

এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী গত বছর থেকে ২৩ হাজার কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

আগামী রোববার (৩ ফেব্রুয়ারি) ২০১৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার এ বোর্ডের এসএসসি পরীক্ষার্থী এক লাখ এক হাজার ৭৫৩ জন। গত বছর ছিল এক লাখ ২৪ হাজার ৯৪০ জন।

পরীক্ষার্থী কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়েছে বলে জানান এই কর্মকর্তা।

এবার পরীক্ষা কেন্দ্র হচ্ছে ২০৮টি। ২০১২ সালে ছিল ১৫৯টি। পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলের সংখ্যাও এবার ৫৮টি বেশি বলে তিনি জানান।