২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসালামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর‌্যন্ত প্রতিদিন চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ থেকে ২২ ফেব্রুয়ারি পর‌্যন্ত পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় ৫টি অনুষদভুক্ত ৮টি ইউনিটের অধীনে এক হাজার ৪টি আসনের বিপরীতে ৮৮ হাজার ৩২০টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬০ জন পরীক্ষার্থী।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী- প্রতিদিনি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৩ ফেব্রুয়ারি প্রথম শিফটে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দ্বিতীয় শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা, তৃতীয় শিফটে ‘এইচ’ ইউনিটের ১ থেখে ৬,০২৫ রোল পর্যন্ত এবং চতুর্থ শিফটে ‘এইচ’ ইউনিটের ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৪ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘বি’ ইউনিটের ১ থেকে ৬,০২৫, দ্বিতীয় শিফটে ৬,০২৬ থেকে ১২,০৫০ এবং তৃতীয় শিফটে ১২,০৫১ থেকে ১৮,০৭৫ পর্যন্ত এবং চতুর্থ শিফটে ১৮,০৭৬ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৫ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘সি’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৬,০২৬ থেকে ১২,০৫০ পর্যন্ত এবং তৃতীয় শিফটে ১২,০৫১ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন চতুর্থ শিফটে ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘ডি’ ইউনিটের ১ থেকে ৬,০২৫, দ্বিতীয় শিফটে ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় শিফটে ‘ই’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ পর্যন্ত এবং চতুর্থ শিফটে ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ দিন ২৭ ফেব্রুয়ারি  প্রথম শিফটে ‘জি’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৬,০২৬ থেকে ১২,০৫০ পর্যন্ত, তৃতীয় শিফটে ১২,০৫১ শিফটে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন চতুর্থ শিফটে কোনো পরীক্ষা নেই।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের দুইটি কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মূল কপি (ফেরত যোগ্য) অবশ্যই সঙ্গে আনতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iubd.net অথবা www.iu.ac.bd) বিস্তারিত জানা যাবে।

গত ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতিতে সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন তা স্থগিত করেন।