২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তিতে দ্বিতীয় দফা সাক্ষাৎকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’-ইউনিটের ৩৫০টি শুন্য আসনে ভর্তির জন্য দ্বিতীয় দফা সাক্ষাতকার ডেকেছে সামাজিক বিজ্ঞান অনুষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 11:05 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার এ অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে ২৬৬টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৪টি শুন্য আসনে ভর্তির জন্য ২৮ ও ২৯ জানুয়ারি সাক্ষাৎকার হবে।

অনুষদের ডিন অফিসে ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাতকার হবে। যেসব শিক্ষার্থী এর আগে ভর্তির জন্য বিবেচিত হননি, কেবল তারাই সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। তবে, দ্বিতীয় দফায় সাক্ষাতকারের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিষয় পরিবর্তন করতে পারবেন না।

পরদিন একই সময়ে ব্যবসায় শিক্ষা বিভাগের (মেধাক্রম ৪৫০ থেকে ৭০০) শিক্ষার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রার্থীদের মূল প্রবেশপত্র, দুই কপি সত্যায়িত ছবি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র নিয়ে আসতে বলা হয়েছে।

বিজ্ঞান শাখার জন্য যেসব বিভাগে আসন খালি

রাষ্ট্র বিজ্ঞান-২৪, আন্তর্জাতিক সম্পর্ক-০৪, সমাজবিজ্ঞান-২৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা-০২, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন-০৬, উইমেন অ্যন্ড জেন্ডার স্টাডিজ-০৪, পপুলেশন সায়েন্সেস-০৪, বাংলা-০৫, ইংরেজি-০৪, আরবি-০৭, ফারসি ভাষা ও সাহিত্য-১০, উর্দু-১৫, সংস্কৃত-০৯, দর্শন-০৭, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা-০৭, ভাষা বিজ্ঞান-০৪, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ- ১৩, ইতিহাস-০১, বিশ্বধর্ম ও সংস্কৃতি-১৯, আইন-৩৯ এবং ব্যাচেলর অব এডুকেশন-৫২।

ব্যবসায় শিক্ষা শাখার জন্য যেসব বিভাগে আসন খালি

রাষ্ট্র বিজ্ঞান-০৬, সমাজবিজ্ঞান-০১, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন-০২, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ-০১, ইংরেজি-০২, ফারসি ভাষা ও সাহিত্য-০৮, উর্দু-০৮, সংস্কৃত-০৪, ভাষা বিজ্ঞান-০৪, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ- ১৩, ইতিহাস-০১, বিশ্বধর্ম ও সংস্কৃতি-০৩, আইন-১৮, ব্যাচেলর অব এডুকেশন-০৮, ভূগোল ও পরিবেশ-০৩ এবং মনোবিজ্ঞান-০৬।