২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবির দুই শিক্ষকের অপসারণ দাবি শিক্ষার্থীদের

নানা ‘অনিয়মের’ অভিযোগ এনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষকের অপসারণ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার  তারা প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ শিক্ষার্থীরদের পক্ষে রেজাউল করিম রাজু  ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

যে দুই শিক্ষকের অপসারণ দাবি করা হচ্ছে তারা হলেন-বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. অলোক কুমার পাল ও কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট প্রফেসর ড. সেকান্দার আলী।

স্বারক লিপিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনায় শিক্ষার্থীদের একটি অংশের পক্ষপাতিত্ব, অর্থ আত্মসাৎ ও হলের সিট বন্টনসহ বিশ্ববিদ্যালয়ের ব্যাপক দুর্নীতি ও বিশেষ একটি অঞ্চলের শিক্ষার্থী-কর্মচারীদের সরাসরি প্রধান্য দেয়ার অভিযোগ আনা হয়।

এদিকে ড. সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমের কাছে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারলে বিশ্ববিদ্যালযের চাকরি ছেড়ে দিব।”

ড. অলোক কুমার পাল বলেন, “একটি ঘটনায় কিছু দোষী ছাত্রকে শোকজ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

বিশ্ববিদ্যালযের উপাচার্য প্রফেসর শাদাত উল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু ছাত্র একটি স্বারকলিপি জমা দিয়েছে। তবে ব্যস্ততার কারণে তা এখনো দেখা হয়নি।”