২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শুক্রবার সিলেট বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী, সিলেট বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

দিনব্যাপী এ অলিম্পিয়াডে আরো ছিল পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে দেড় ঘন্টার পরীক্ষা ও ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সিলেট বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন।

বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী, সিলেট বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মো. ইউনুছ, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন, জীন প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের শিক্ষক আসিফ ইকবাল।

প্রতিযোগিতায় বিজয়ী ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে তারা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন।