গাজীপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ ১৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
মামলার অন্য আসামিরা হলেন উপ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, ট্রেজারার কাজী ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মাহফুজ আল হোসেন।
রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ফাহিমা সূলতানা, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দিলরুবা বেগম, প্রক্টর ও উপ-রেজিস্ট্রার এইচ এম তায়েহীদ জামাল (শিপু), আইন বিষয়ক ইউনিটের উপ-রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান, উপাচার্যের দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান ও মো. হাছানুর রহমান।
অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান, পরিষদ শাখার উপ-রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্য, কম্পিউটার ও আইসিটি ইউনিটের পরিচালক মো. মুমিনুল ইসলাম, কারিকুলাম ও উন্নয়ন শাখার উপ-রেজিস্ট্রার এনামুল করিম, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মো. শাহাবুদ্দীন (বাদল), সহকারী পরিচালক শেখ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন এবং সেকশন অফিসার মো. আবুল হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, একটি বিতর্কিত বিজ্ঞাপনে ২৩০ জনকে বিশ্ববিধ্যালয়ে নিয়োগকে অবৈধ ঘোষণা করে হাই কোর্ট। এ ব্যাপারে করা একটি রিট আবেদনের শুনানি শেষে এন বছরের ২০ ফেব্র“য়ারি রায় হয়।
এরপরও আসামিরা এ ২৩০ জনকে এ বছরের ফেব্র“য়ারি ও মার্চ মাসের বেতন-ভাতাদি দেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুন) বরখাস্তদের অবৈধভাবে সিলেকশন গ্রেড দেয়ার অভিযোগে উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে এই সাংসদ আরেকটি মামলা দায়ের করেছিলেন। সেটাও দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৮ ঘ.
bdnews24