২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের চতুর্থ বর্ষের মঙ্গলবারের (৪ ডিসেম্বর) অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের চতুর্থ বর্ষের মঙ্গলবারের (৪ ডিসেম্বর) অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মঙ্গলবারের পরিবর্তে আগামী ৫ ডিসেম্বর বিতরণ করা হবে। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭৫০ ঘ.