২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি উপাচার্যের কাছে চাঁদা দাবি ‘চরমপন্থীদের’

চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

খুলনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিষয়টি জানিয়ে রোববার বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপাচার্যের অতিরিক্ত দায়িত্বে থাকা এ অধ্যাপক। জিডির বরাত দিয়ে বটিয়াঘাটা থানার ওসি মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে দুপুরে দুই দফায় দুইটি মোবাইল ফোন থেকে এ চাঁদা দাবি করা হয়। অধ্যাপক ফায়েক উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চরমপন্থী দলটিকে পাঁচ লাখ টাকা চাঁদা দিয়েছে, তাই তাকেও চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়া হয়। চাঁদা দিতে অস্বীকার করলে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা আদায় বা হত্যার হুমকিও দেয় বলেও অভিযোগে উল্লেখ করেন উপাচার্য ফায়েক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৭ ঘ.