২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা কর্মসূচি শুরু করেন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। কর্মসূচি থেকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের পূর্বে প্রাইভেট টিউশনি বন্ধের নীতিমালা বাতিল এবং বেসরকারি শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীতকরণের দাবি জানানো হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক-কর্মচারীরা অংশ নিয়েছেন। দাবি আদায়ে আগামী ১৩ অক্টোবর প্রতিটি জেলা সদরে মানববন্ধন, ১৮ অক্টোবর ঢাকায় মানববন্ধন, ১০ ডিসেম্বর শিক্ষা ভবন ঘেরাও, ১০ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট এবং ২০ জানুয়ারি ঢাকায় ‘মহা অবস্থান’ কর্মসূচি পালন করা হবে বলে জানান সেলিম ভূঁইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৪০২ ঘ.