২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবিতে ভর্তি কার্যক্রম শুরু শুক্রবার মধ্যরাতে

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে। তা চলবে ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে। তা চলবে ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬০ টাকা। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ৫০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এরমধ্যে কৃষি অনুষদে ৩৫০, ত্রগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১০০ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০ জন। আবেদনের যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ইংরেজীতে ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট জিপিএ-৭ দশমিক ৫০ থাকতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে। আবেদনের পদ্ধতি টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SAU লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল লিখে স্পেস দিয়ে একইভাবে এসএসসি শিক্ষা বোর্ডের নাম, পরীক্ষার রোল নম্বর ও পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে পাঠানো সব তথ্য ঠিক থাকলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য এসএমএস অপশনে গিয়ে SAU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর সঙ্গে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সম্মতি এসএমএস পাওয়ার পর পরীক্ষার ফি বাবদ ৫৬০ টাকা কেটে ফিরতি এসএমএসে পরীক্ষার রোল নম্বর জানানো হবে। একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যোগাযোগের জন্য আবেদনকারী যে কোনো অপারেটরের মোবাইল ফোন নম্বর দিতে পারবেন। ভর্তি পরীক্ষার সময় দুই কপি পাসপোর্ট আকারের ছবির পেছনে রোল নম্বর লিখে আনতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান, পোষ্য, উপজাতি ও আদিবাসী প্রার্থীদের ভর্তি পরীক্ষার সময় দেওয়া OMR শীটের নির্ধারিত স্থানে কোটার বৃত্ত পূরণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৬৫৫ ঘ.