২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে অনলাইন পত্রিকার যাত্রা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস ভিত্তিক একটি অনলাইন পত্রিকার যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস ভিত্তিক একটি অনলাইন পত্রিকার যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। চবি গ্রন্থাগার মিলনায়তনে অনলাইন পত্রিকা www.cutimes24.com- এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও অর্জন এই ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ ও জাতির কাছে উপস্থাপন করবে শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংবাদকর্মীরা দায়িত্বশীল হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরো বলেন, চবি’র সংবাদকর্মীরা শুধুমাত্র বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মী নয়, তারা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহের মাধ্যমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও সিন্ডিকেট সদস্য ড. নাসিম হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২২১৩ ঘ.