২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রের মৃত্যু: শিক্ষার্থীদের মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে তারা। শনিবার বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি শোক মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে পাঁচ দফা দাবির সমর্থনে ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালায় শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- রাজধানীর এক্সপ্রেস কর্তৃপক্ষ ও ঘাতক বাসচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বাস কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের শাহবাগ ও নিউমার্কেট মোড়ে আন্ডারপাস এবং দোয়েল চত্বর ও পলাশী মোড়সহ অন্যান্য মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্টিকারবিহীন গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭০২ ঘ.