রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলে দু’দলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল নিহত হয়েছেন বলে তদন্তে জানা গেছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের কাছে এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম কবীর।
গত ১৫ জুলাই গভীর রাতে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র“পের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সোহেল। পরদিন ঢাকায় তার মৃত্যু হয়।
এর আগে প্রচার হয়েছিল পদ্মা সেতুর চাঁদাবজি নিয়ে সংঘর্ষে সোহেল নিহত হয়েছেন। তদন্ত কমিটি এই ধারণা ভিত্তিহীন বলে দাবি করেছে।
অর্ধ শতাধিক পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেওয়ার কথা নিশ্চিত করেন অধ্যাপক গোলাম কবীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগকর্মী সোহেল নিহত হয় বলে তদন্তপ্রতিবেদনে বলা হয়েছে।”
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষের যে অভিযোগ উঠেছিল তদন্ত কমিটি তার কোনো প্রমাণ পায়নি।
হত্যাকাণ্ডে অভিযুক্তের নাম তিনি প্রকাশ না করে বলেন, “খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হত্যাকাণ্ডে জড়িতদের রিুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১৫ জুলাই গভীর রাতে ছাত্রলীগকর্মী সোহেল গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকায় নেওয়ার পর তার মৃত্যু হয়। ওই রাতেই (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম কবীরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পরে কমিটি আবেদন করে আরো ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24