ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের তৃতীয় বর্ষ অনার্সের ১ সেপ্টেম্বরের পরীক্ষা একদিন পিছিয়েছে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বরের পরীক্ষা ‘অনিবার্য কারণে’ আগামী ২ সেপ্টেম্বর হবে।
এতে বলা হয়, অন্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৩১৬ ঘ.
bdnews24