২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ক্লাস শুরু সোমবার

আবাসিক হল খোলার দিনই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসিক হল খোলার দিনই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার সকাল সাড়ে ৯ টা থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হলেও ক্লাস শুরু হবে আগামী সোমবার থেকে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবাসিক হল খোলার দিনই শিক্ষার্থীদের ক্লাস শুরু করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সোমবার থেকে ক্লাস গ্রহণের নির্দেশনা প্রদান করেন। অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম রোববার থেকেই শুরু হচ্ছে বলে তিনি জানান। এর আগে শুক্রবার জনসংযোগ দপ্তর জানিয়েছিল, রোববার থেকে আবাসিক হলগুলো খুলবে এবং একইদিন ক্লাস শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৫২ ঘ.