২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে এনেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

খুলনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে এনেছে কর্তৃপক্ষ। পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে আগামী ১০ থেকে ১২ অক্টোবর। আগের তারিখ ছিল ১৪ থেকে ১৬ অক্টোবর। বুধবার দুপুরে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ভারপ্রাপ্ত নিবন্ধক ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। তিনি বলেন, পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৪ থেকে ২৭ সেপ্টম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা হবে। ১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত জীববিজ্ঞান, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা। ১২ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.ku.ac.bd/admission) পাওয়া যাবে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১১ ঘ.