শাহজালাল বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা টেলিটক মোবইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এছাড়া আগামী ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে বলেও ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব ড. হিমাদ্রী শেখর রায় বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, কমিটি এরই মধ্যে ভর্তি পরীক্ষার যোগ্যতা, মোবাইল ফোনে ভর্তির আবেদন পদ্ধতি, পরীক্ষার ফি, পরীক্ষার ইউনিট নিধারণে একটি নির্দেশিকা তৈরির কাজ শুরু করেছে।
আগামী দুয়েকদিনের মধ্যে নির্দেশিকার কাজ সম্পন্ন করে একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে। একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর তা www.sust.edu/admission ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.
bdnews24