২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বোধি গ্রামে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

নেত্রকোণা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোণার পূর্বধলা উপজেলার বোধি গ্রামে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনায় নিহত ইমরান মিয়া (১৯) পূর্বধলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র ছিল। পূর্বধলা থানার ওসি মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের জমিতে আমন ধানের চারা রোপন করছিল ইমরান। এক সময় বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৯ ঘ.