২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি’র ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৪ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৪ নভেম্বর। রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহাকে সভাপতি করে ১৯ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি কমিটি সোমবার সভা করে ভর্তি পরীক্ষার আবেদনের সময়, আবেদন পদ্ধতি, পরীক্ষার ফি এবং কোটা পদ্ধতি নির্ধারণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৮ ঘ.