২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-সূচি

৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি ঘোষণা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর । বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৯০৪ ঘ.