২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়াচংয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

হবিগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার উপজেলা সদরের জনাব আলী ডিগ্রি কলেজে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন কলেজ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া (১৯), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া (৩৮), যুবদলকর্মী শফিকুল ইসলাম (২৫) ও জনাব আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফ উদ্দিনসহ (২০)। গুরুতর আহত রাসেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকাল ১১টার দিকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি থেকে ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার দিকে উপজেলা সদরের বড় বাজারে দুই পক্ষ আবার সংঘর্ষে লিপ্ত হলে সেখানে গিয়ে লাঠিপেটা করে উভয় পক্ষকে হটিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৬ ঘ.