বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফল মেনে না নিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের প্রায় চার হাজার শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইংরেজি বিষয়ে পাওয়া গ্রেড শিক্ষার্থীদের মনঃপুত না হওয়ায় অনেক আবেদন জমা পড়েছে।
বোর্ড কর্মকর্তারা জানান, ৩ হাজার ৭৮৭ জন শিক্ষার্থীর ১১ হাজার ৬০০টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন হয়েছে।
২০১২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৪০ হাজার ১৯ শিক্ষার্থী অংশ নেয়। ১৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। অনেক শিক্ষার্থী ২/৩ বিষয় পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে।
আগামী সাত দিনের মধ্যে নিরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান বিমল মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০১০ ঘ.
bdnews24