২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির অষ্টম সমাবর্তন ২ ডিসেম্বর

চৌদ্দ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৌদ্দ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবর্তনে ১৯৯৯ থেকে ২০০৮ দশ বছরের সনদপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান। ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠার পর ৫৯ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাত বার সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সমাবর্তন হয় ১৯৯৮ সালে। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান। উপাচার্য বলেন, “এ সমাবর্তনে ১৯৯৮ সালের পরবর্তী ১০ বছরের স্নাতক ডিগ্রিধারীদের মূল সনদপত্র প্রদান করা হবে।” ওই অনুষ্ঠানে রাষ্ট্রপ্রতির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থ্য হওয়ায় তার স্থলে থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। “এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান করবে” আশা প্রকাশ করেন উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৬ ঘ.