২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আরো পাঁচ বিভাগ খুলতে চায় কর্তৃপক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন আরো পাঁচটি বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন আরো পাঁচটি বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। রাবিতে অণুজীব বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, বিজনেস আন্ড ট্রেড এবং আর্থ সায়েন্স বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করা হয়েছে। নতুন পাঁচ বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা দাঁড়াবে ৫৪-তে। উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, ইতোমধ্যে নতুন পাঁচ বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে অনুমতি পাওয়া যাবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্ভব হলে চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে বিভাগগুলো চালু হবে। তা নাহলে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানালেন উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৩ ঘ.