চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত হয়।
চুয়েটের জনসংযোগ কর্তকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলামকে প্রধান করে একটি ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.cuet.ac.bd জানানো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭১৯ ঘ.
bdnews24