২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিলেন শেকৃবির ভিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ যোগদান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ যোগদান করেছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন। এসময় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক অলক কুমার পাল, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিভন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানান। দায়িত্ব নিয়ে উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নের পাশাপাশি আগামী বছরের শুরুতেই বিশ্ববিদ্যালয়ে সমার্বতন করার আশা প্রকাশ করেন। এছাড়া আরোও একটি নতুন অনুষদ খোলা হবে বলেও জানান তিনি। কৃষি স¤প্রসারণ বিভাগের এই অধ্যাপক গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পান। একই দিন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ’র ডীন ও জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়াকে উপ-উপাচার্য এবং এগ্রোনমি বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫৩৭ ঘ.