জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত (শুক্রবার বাদে) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকালে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৪০৩ ঘ.
bdnews24