২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের ঈদের ছুটি সোমবার থেকে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে। এক মাসের বেশি সময় পর আগামী ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার কথা ৩১ আগস্ট। কিন্তু আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ছুটি থাকায় সেদিন ক্লাস-পরীক্ষা হবে না। ছুটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জনসংযোগ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২২ ঘ.