২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর বোর্ডে বেড়েছে পাসের হার

এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার এবং পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে পাস করেছে ৭৫ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী, যা আগের বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

দিনাজপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার এবং পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে পাস করেছে ৭৫ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী, যা আগের বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। বুধবার দুপুর ১টায় বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মজিদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এ বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় ৮৫ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৪ হাজার ৬৭৯ জন। পাসের হার ৭৫ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯ জন। আগের বছর পাসের হার ছিল ৬৬ দশমিক ১৮। পূর্ণাঙ্গ জিপিএ পাওয়ার হিসেবে বিজ্ঞান বিভাগ ভালো করেছে। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩২৪। এছাড়া মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫৬৩ জন। ফলাফলের দিক দিয়ে বোর্ডে শীর্ষস্থান পেয়েছে রংপুর ক্যাডেট কলেজ। ৪৬ জন পরীক্ষার্থীর সবাই পূর্ণ জিপিএ পেয়েছে প্রতিষ্ঠানটি থেকে। রংপুর ক্যাডেট কলেজের পরেই রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৫ জন পাস করেছে , জিপিএ-৫ পেয়েছে ৩শ ৭৭ জন। তৃতীয় স্থানে রয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর টেকনিক্যাল কলেজ। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ১৯৬ জন। পাস করেছে ১৯০ জন, যাদের ১৩৭ জন পেয়েছে পূর্ণ জিপিএ। ফলাফল অনুযায়ী বোর্ডের অপর সাতটি প্রতিষ্ঠান হল- রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ ও নীলফামারী জেলার সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭৩০ ঘ.