২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ও পিএইচডি অর্জনকারী বাংলাদেশিদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ও পিএইচডি অর্জনকারী বাংলাদেশিদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি সংগঠন। দক্ষিণ কোরিয়ার আনমেওন-দো দ্বীপে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশান ইন কোরিয়া (বিএসএকে) ওই অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ও ১৫ জুলাই আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। সংবর্ধনা উপলক্ষে উন্মোচন করা হয় ‘মলাটবদ্ধ কালধ্বনি’ নামক একটি ই-বুক। অনুষ্ঠানে শহীদুল ইসলাম বলেন, “অনেক দিন যাবত এ ধরনের একটি প্লাটফর্ম আমারা আশা করছিলাম যেখানে সব ছাত্রদের একসঙ্গে পাওয়া যাবে। দেরিতে হলেও বিএসএকে সে কাজ করতে পারায় আমরা খুশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৭৫৪ ঘ.