২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বে অবহেলা: ৬ শিক্ষক-কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল সদর থানার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ছয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল সদর থানার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ছয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এছাড়া বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আলাদা অফিস আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল সদর থানার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন না করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। যা কর্তব্যে চরম অবহেলা এবং অসদাচণের সামিল। এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিনের আকষ্মিক পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা, বিলম্বে বিদ্যালয়ে উপস্থিতি এবং বিদ্যালয়ের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বরিশালের বাকেরগঞ্জ থানার মকিমাবাদ মজিবুন্নেছা সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন সিদ্দিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাত সিদ্দিকা, সিরিয়া খান, শিপ্রা রানী মজুমদার ও উম্মে আসমা বতুলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭৫০ ঘ.