২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে ধর্মঘট

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাসের বদলি আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

রংপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাসের বদলি আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে কলেজের সব ভবনে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একজন রাফিউল ইসলাম রাফি অভিযোগ করেন, বর্তমান অধ্যক্ষ কলেজে যোগদান করার পর ইসলামী ছাত্রশিবির কলেজ কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়। “কলেজে নতুন করে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ক্যাম্পাস দখলের পায়তারা করছে শিবির। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত জামায়াতের এক কর্মী বার বার অধ্যক্ষকে বদলি করার ষড়যন্ত্র করছে”, বলের রাফি। সর্বশেষ বদলী আদেশ বাতিল না করা পর্যন্ত অনিদৃষ্টকালের জন্য কলেজে ধর্মঘট চলবে বলে ঘোষনা দেন শিক্ষার্থীরা। অধ্যক্ষের বদলির আদেশ বাতিল না হওয়া পর্যন্ত অন্দোলন চালিয়ে যাবে বলে জানায় শিক্ষার্থীরা। অধ্যক্ষ ড. দীপ কেন্দ্র নাথ দাস বদলির আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩৪২ ঘ.