রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে কাটা পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ডিনতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত চৌধুরী মোস্তফা ইমামুল মজিদ (৪২) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী নিবন্ধক ছিলেন।
মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে টহলরত পুলিশ ডিনতলা এলাকায় ওই কর্মকর্তার দ্বিখ-িত লাশ দেখতে পায়।
ওসি বলেন, “তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
নিহত মজিদের ছেলে মোজ্জামেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা রাবি রেল স্টেশন সংলগ্ন মেহেরচ-ি এলাকায় বসবাস করেন।
মঙ্গলবার সকালে ক্যাম্পাসে যাবেন বলে বাড়ি থেকে বের হন তার বাবা।
সকাল সাড়ে ৯টার দিকে তিনি জানতে পারেন, রাবি রেলস্টেশন থেকে আনুমানিক দুই কিলো পূর্ব দিকে ডিনতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে তার বাবা মারা গেছেন।
মতিহার থানার পুলিশ লাশটি উদ্ধার রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪০০ঘ.
bdnews24