২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ স্থগিত

প্রজ্ঞাপন জারির ১৪ দিন পর ৩২৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রজ্ঞাপন জারির ১৪ দিন পর ৩২৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত বদলির আদেশ স্থগিত করা হয়। স্থগিতের কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। তবে এরইমধ্যে যেসব কর্মকর্তা ওই আদেশের প্রেক্ষিতে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন/বদলি করা কর্মস্থলে যোগ দিয়েছেন তাদের বদলির আদেশ এবং যোগদান কার্যকর বলে গণ্য হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ১৯ জুন ঢাকা বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩১ জন, খুলনার ২১ জন, রাজশাহীর ৩২ জন, রংপুরের ১৭ জন, বরিশালের নয় জন, সিলেটের নয় জন এবং সম্মিলিতভাবে বিভিন্ন বিভাগের ১৬০ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে বদলির আদেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এদের আগামী ৩ জুলাইয়ের মধ্যে স্ব স্ব কর্মস্থলের দায়িত হন্তান্তর করতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২৩৩৫ ঘ.