২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েট শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে লংমার্চ ২৭ জুন

জমি অধিগ্রহণের দাবিতে আগামী ২৭ জুন ঢাকা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি অধিগ্রহণের দাবিতে আগামী ২৭ জুন ঢাকা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র সংগ্রাম পরিষদ। এতে লিখিত বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল¬াহ আল মাসুম। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবকাঠামো নির্মাণ ও উন্নয়ণ কার্যক্রমের প্রসার ঘটাতে ক্যাম্পাসের পরিধি বাড়ানোর লক্ষ্যে জমি অধিগ্রহণের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় এ লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জমি বরাদ্দ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ সমাবেশসহ নিয়মিত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এসময় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা কার্তিক ম-ল, মোজাম্মেল হক মজুমদার, আলমগীর হোসেন, সুমন মিয়া, রবিউল আলম, এসএমএ হান্নানসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জমি অধিগ্রহণের দাবিতে গত ১৬ মে থেকে ডুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৯৩৯ ঘ.