২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

সিটি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের কারণে কলেজ সংলগ্ন ধানমণ্ডি ২ নম্বর সড়কে বুধবার বিকালে ঘণ্টাখানেক গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ধানমণ্ডি থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা অনুসরণ করা হচ্ছে না অভিযোগ তুলে ভর্তিচ্ছুরা রাস্তায় নামে। প্রথমে তারা মিরপুর সড়কে বিক্ষোভ শুরু করলেও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা ধানমণ্ডি দুই নম্বর সড়কে অবস্থান নেয়। সেখান থেকে তাদের বুঝিয়ে-সুঝিয়ে তোলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএসটি/এমআই/১৯৩০ ঘ.