২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্র জয়’ নিয়ে বিশেষ ক্লাস

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসায় শ্রেণী কার্যক্রম শুরুর আগে এ ক্লাস নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ‘সমুদ্র জয়’ নিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিশেষ ক্লাস নেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠাগুলোর শ্রেণী কার্যক্রম শুরুর আগে এ ক্লাস নেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই বিশেষ ক্লাস চলার সময় উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, “সমুদ্র বিজয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাইলফলক। শুধু পাঠ্যপুস্তকের মধ্যে আবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নিজ দেশ-জাতির পরিচিতি, ঠিকানা ও স¤পদকে জানতে হবে।” মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সমুদ্র জয় নিয়ে এই বিশেষ ক্লাস নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি ক্লাসনোট তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে পাঠায়। গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ বলে আখ্যায়িত করছে ক্ষমতাসীন দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬১২ ঘ.