২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রাবাসের খাটে বিদ্যুৎ, এক প্রশিক্ষণার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জে একটি ট্রেনিং সেন্টারে স্টিলের খাটে বিদ্যুতায়িত হয়ে এক প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে। আহত হয় ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

মুন্সীগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে একটি ট্রেনিং সেন্টারে স্টিলের খাটে বিদ্যুতায়িত হয়ে এক প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে। আহত হয় ১৫ জন। টঙ্গীবাড়ি উপজেলার সুবচনী বাজারে সিঙ্গাপুর ভোকেশনাল টেনিং সেন্টারে শনিবার এ দুর্ঘটনায় মৃত শাওন এই উপজেলার বাড়ৈপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় টেনিং সেন্টারের পরিচালনা পরিষদের সদস্য মো. হারুন ও মহসিন মিয়াকে আটক করা হয়েছে। এই কর্মকর্তা বলেন, এই ভোকেশনাল টেনিং সেন্টারে ৮০০ আবাসিক প্রশিক্ষণার্থী রয়েছে। ছাত্রবাসে স্টিলের খাটের সঙ্গে বিদ্যুতের তার লেগে অন্তত ১৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। প্রশিক্ষণার্থী সেলিম মাহমুদ বলেন, সকালে ছাত্রাবাসে বিদ্যুৎকর্মীরা কাজ করে। এ সময় বিদ্যুতের তার তিন স্তরের স্টিলের খাটের সঙ্গে লেগে যায়। ওই সময় বিদ্যুৎ ছিল না। দুপুরে বিদ্যুৎ আসার পরপরই খাটে থাকা প্রশিক্ষণার্থীরা স্পৃষ্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৯০০ ঘ.