২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি’র প্রশাসনিক কাজ বন্ধ থাকবে ৬ দিন

গ্রীষ্মের ছুটিতে শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মের ছুটিতে শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এক সপ্তাহ পর আগামী শনিবার (৯ জুন) থেকে কার্যক্রম যথারীতি চলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্ররঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, এ ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সার্টিফিকেট, মার্কশিট দেওয়াসহ অভ্যন্তরীণ কোনো কাজ হবে না। গত ২৬ মে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত। এ সময় কোনো ক্লাশ হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.