২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ক্লাস চালু করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

সিরাজগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাস চালু করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে ইনস্টিটিউটের সামনের সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবশ্য পুলিশ পৌঁছালে তারা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, স্কেল ভিক্তিক বেতনের দাবিতে কলেজের শিক্ষকরা ১৯ মে থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করায় ওই দিন থেকে কলেজের সব ক্লাস বন্ধ রয়েছে। এতে লেখাপড়ায় বিঘœ ঘটছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান খান জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ৩৮টি পলিটেকনিকের মধ্যে ৩৭টি স্কেল ভিক্তিক বেতন সুবিধা পেলেও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা এ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে না জানিয়ে সড়ক অবরোধ করেছে। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের কোন যোগসূত্র নেই বলেও জানান ইনস্টিটিউটের অধ্যক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬০৫ ঘ.