২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ পেলেন ৩০তম বিসিএসে উত্তীর্ণ ২২৬২ জন

নিয়োগপ্রাপ্তদের আগামী ৩ জুনের মধ্যে নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে কাজে যোগ দিতে বলা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের আগামী ৩ জুনের মধ্যে নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে কাজে যোগ দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই নিয়োগের আদেশ জারি করে। মন্ত্রণালয়ের প্রথমিক পদে (সহকারী সচিব, সহকারী কমিশনার, সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক, সহকারী সার্জন ইতাদি) ২০০৯ সালের জাতীয় বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা। আদেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ওই র্প্রার্থীরা ‘চাকরিতে যোগ দিতে সম্মত নয়’ ধরে নিয়ে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭৭ জন, স্বাস্থ্য ক্যাডারে ৫৬০ জন, পুলিশ ক্যাডারে ১৮৭ জন, কৃষি ক্যাডারে ৫৫ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, মৎস্য ক্যাডারে ৫৬ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩৯ জন, আনসার ক্যাডারে ৪২ জন, শুল্ক ও আবগারী ক্যাডারে ৫৩ জন, কর ক্যাডারে ৩৫ জন, অর্থনৈতিক ক্যাডারে ২৫ জন, খাদ্য ক্যাডারে ১০ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৫ জন, ডাক ক্যাডারে ছয় জন, সমবায় ক্যাডারে সাত জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে পাঁচজন, তথ্য ক্যাডারে (সাধারণ) তিনজন, তথ্য (অনুষ্ঠান) ক্যাডারে ১২ জন এবং বাণিজ্য ক্যাডারে দুই জন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯১০ ঘ. নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন।