জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন সদ্য গঠিত জকসু আন্দোলন পরিষদের সমন্নয়ক মহিউদ্দিন আহমেদ।
কর্মসূচির মধ্যে রয়েছে- শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, ছাত্র ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান, সেমিনার ও উপাচার্যকে স্মারকলিপি প্রদান।
১৯৮৬ সালের পর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত এ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নিবার্চন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৪ ঘ.
bdnews24