ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
নাজনীন রহমান কলি (২১) নামে ওই তরুণী নর্দার্ন ইউনির্ভাসিটিতে বিবিএ-তে প্রথম বর্ষে পড়তেন।
সোমবার রাতে পশ্চিম আগারগাঁও শাপলা হাউজিংয়ে নিজের বাসায় কলি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) অনন্ত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কলিকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। তখন চিকিৎসকরা জানান, কলি মারা গেছেন।
প্রেমঘটিত কারণে কলি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৫১ ঘ.
bdnews24