২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক পরিদর্শনে বুয়েটে শিক্ষামন্ত্রী

সচল হওয়ার এক দিনের মাথায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচল হওয়ার এক দিনের মাথায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের কয়েকটি ক্লাসে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে প্রায় এক মাস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে সোমবার ক্লাস শুরু হয়। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ক্লাস শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এখন ক্ষতি পুষিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এএল/১৮২৪ ঘ.